ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একই দলে বাবা-ছেলের খেলার বিরল দৃশ্য দেখা যেতে পারে সৌদি লিগে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম

একই দলে বাবা-ছেলের খেলার বিরল দৃশ্য দেখা যেতে পারে সৌদি লিগে

একই দলে বাবা-ছেলের খেলার বিরল দৃশ্য দেখা যেতে পারে সৌদি লিগে

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে আল নাসর। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি এখন শিরোপার খুব কাছাকাছি। চলতি মৌসুমে তাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে, ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার তারাই।

তবে মাঠের সাফল্যের বাইরেও ক্লাবটিকে ঘিরে নতুন এক চমকপ্রদ খবর সামনে এসেছে।

আগামী মৌসুমে আল নাসরের মূল দলে সুযোগ পেতে পারেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র, এমন সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে।

ক্লাব সূত্রে জানা গেছে, মৌসুম শেষের পর রোনালদোর ছেলেকে মূল দলে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ। তার পারফরম্যান্সের পাশাপাশি বাবা-ছেলের একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করার বিষয়টিও ক্লাবের কাছে বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। এতে ক্লাবের জনপ্রিয়তা ও বৈশ্বিক আগ্রহ আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ক্রিস্তিয়ানো রোনালদো আরো এক মৌসুমের জন্য আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। ফলে সবকিছু ঠিক থাকলে, একই দলে বাবা-ছেলের খেলার এক বিরল দৃশ্য দেখা যেতে পারে সৌদি লিগে।

ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা থাকলেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত নন রোনালদো। ব্যক্তিগত দারুণ ফর্মকে দলীয় সাফল্যে রূপ দিতে বদ্ধপরিকর তিনি।

মৌসুম শেষে শিরোপা জিতে ক্লাবের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পকে সফল করাই এখন প্রধান লক্ষ্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন