ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘গুপ্ত’ ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে?

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম

‘গুপ্ত’ ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে?

চট্টগ্রামের একটি কলেজে দেয়ালচিত্রে ‘গুপ্ত’ শব্দ লেখা ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে।

ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানো, কৌশলে ক্যাম্পাস দখলের চেষ্টা এবং শিক্ষাঙ্গনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে। এর প্রতিবাদে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, “সংঘাত ও সহিংসতার মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করছে ছাত্রদল। আমরা ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করছি।”

অন্যদিকে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বর্তমান উত্তেজনার মূল কারণ শিবিরের গুপ্ত রাজনীতি। তারা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রশিবিরের সম্পৃক্ততা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ পূর্বে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।

এছাড়া, দলীয় পরিচয় আড়ালে রেখে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন