ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরাকের ইরানপন্থি নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম

ইরাকের ইরানপন্থি নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার মহাসচিব হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজিকে ধরিয়ে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠীটি ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের ওপর হামলার জন্য দায়ী।

পররাষ্ট্র দপ্তর আরো জানায়, তথ্য প্রদানকারীরা পুরস্কারের জন্য যোগ্য হতে পারেন। কেএসএস হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া গোষ্ঠী, এরা আদর্শগতভাবে আইআরজিসির সঙ্গে সংযুক্ত।

এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত মিলিশিয়াদের বিষয়ে ব্যবস্থা নিতে ইরাকের ওপর চাপ বাড়াচ্ছে।

সূত্র: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!