ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম

ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কুয়েতে নতুন করে হামলা হয়েছে। এবার প্রতিবেশী ইরাক থেকে ছোড়া ড্রোন কুয়েতে আঘাত হানে। দেশটির উত্তর সীমান্তের সেনা পোস্টগুলো লক্ষ্য করে হামলাটি করা হয়। খবর আল-জাজিরার।

কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, শুক্রবার সকালে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন ফাইবার-অপটিক কেবল দিয়ে নিয়ন্ত্রিত হয়ে সীমান্ত পোস্টে আঘাত হানে। এতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সামরিক বাহিনী এ ঘটনাকে অপরাধমূলক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, ড্রোন দুটি ইরাক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে কুয়েতের দাবি, সাম্প্রতিক সময়ে ইরাকভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো থেকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে দেশটি। এসব হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং আলি আল সালেম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!