ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় ইস্যুকে আড়াল করতেই একটি ‘ফেক স্ক্রিনশট’ সামনে আনা হয়েছে: আম্মার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

জাতীয় ইস্যুকে আড়াল করতেই একটি ‘ফেক স্ক্রিনশট’ সামনে আনা হয়েছে: আম্মার

সাম্প্রতিক জাতীয় পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে ফেসবুক পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুকে এ পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লিখেন, বাসের ভাড়া বাড়ল, তেলের দাম বাড়ল, গ্যাসের দাম বাড়ল, বিদ্যুতের ভয়াবহ দশা। এসব জাতীয় ইস্যুকে আড়াল করতেই একটি ‘ফেক স্ক্রিনশট’ সামনে আনা হয়েছে।

সালাউদ্দিন আম্মার আরও লিখেন, সারা দেশে যারা ন্যাশনাল ইস্যু নিয়ে কথা বলে তারা এখন এটা নিয়েই পড়ে থাকবে আর জনগণ ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবে। শাসকদের এটি একটি কমন স্ট্র্যাটেজি। হাসিনার সময়ের এই নাটকগুলোর কোনো ভ্যারিয়েশন আনতে পারেনি নতুন রেজিম।

দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সামনে পদ দেওয়ার কথা বলে রিমোট এরিয়ার কর্মীদের খেপিয়ে তোলা হয়েছে। পদ পাওয়ার জন্য সহাবস্থানে থাকা সংগঠনগুলো উন্মাদের মতো আচরণ করছে।

পোস্টে তিনি আরও লিখেন, জ্বালানি, পরিবহণ ভাড়া ও বিদ্যুৎ সংকট সবার জন্যই গুরুত্বপূর্ণ ইস্যু হলেও দল ক্ষমতায় থাকায় অনেকে প্রতিবাদ করছেন না। বরং যারা এসব বিষয়ে কথা বলছেন, তাদের বিরুদ্ধেই অবস্থান নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি লিখেন, মজার ব্যাপার হলো দেশের অস্থিতিশীল পরিবেশে সবচেয়ে বেশি জ্বালানি যোগাচ্ছে নিষিদ্ধ সংগঠন লীগ। পোস্টের শেষে তিনি ‘জুম্মা মোবারক’ জানিয়ে বক্তব্য শেষ করেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন