ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাদের লক্ষ্য ইসরাইলের দখলদারিত্ব অবসান ঘটানো: লেবানন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

আমাদের লক্ষ্য ইসরাইলের দখলদারিত্ব অবসান ঘটানো: লেবানন

লেবাননের লক্ষ্য ইসরাইলের দখলদারিত্ব অবসান ঘটানো বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

কুয়েতি সংবাদপত্র ‘আল-আনবা’কে দেওয়া এক সাক্ষাৎকারে সালাম বলেন, ‘আমাদের লক্ষ্য হলো লেবাননকে বর্তমান দুর্দশা থেকে মুক্ত করা, দেশের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো এবং সমগ্র লেবাননে নিরাপত্তা ও সমৃদ্ধি ফিরিয়ে আনা।’

তার এই বক্তব্য লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থায় প্রকাশিত হয়েছে।

প্রধানমন্ত্রী আরো জানান, লেবাননের সরকার বর্তমানে অভ্যন্তরীণ শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন বিশেষ করে আরব দেশগুলোর সহযোগিতা পাওয়ার জন্য কাজ করছে।

তিনি বলেন, ‘লেবাননে আশার এক ঝলক আলো দেখা যাচ্ছে। পরিস্থিতির সংবেদনশীলতা ও অসুবিধা সত্ত্বেও আমাদের এই সুযোগটি কাজে লাগাতে হবে এবং সমাধানের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

মূলত চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও আরব দেশগুলোর সমর্থন নিয়ে সংকট কাটিয়ে ওঠার বিষয়ে সরকার সক্রিয় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!