ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবার বাড়ল স্বর্ণের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ পিএম

আবার বাড়ল স্বর্ণের দাম

আবার বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে টানা পাঁচ সপ্তাহ মূল্যবৃদ্ধির পর এবার সাপ্তাহিক হিসাবে প্রথমবারের মতো নিম্নমুখী অবস্থানে রয়েছে এই মূল্যবান ধাতু। ইরানকে ঘিরে যুদ্ধসংক্রান্ত অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাজারে চাপ সৃষ্টি করছে। খবর রয়টার্সের।

স্পট মার্কেটে স্বর্ণের দর ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,৭০৪.৬৩ ডলারে পৌঁছেছে। লেনদেন চলাকালে এদিন দাম ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন স্তরেও নেমে যায়। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের মূল্য প্রায় ২.৫ শতাংশ হ্রাস পেয়েছে।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে ৪,৭২১.১০ ডলারে লেনদেন হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও মুদ্রাস্ফীতির চাপ বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে, যার প্রভাব পড়ছে স্বর্ণবাজারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!