ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? ছাত্রদল নেত্রীর প্রশ্ন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম

আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? ছাত্রদল নেত্রীর প্রশ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ২টা ২৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

সালাহউদ্দিন আম্মারের মায়ের দেওয়া ফেসবুক পোস্ট আম্মার শেয়ার দিয়ে নিজের পিআর টিমের কল্যাণে প্রচুর বাহবা পেয়েছে। কিন্তু একই বিষয়ে যখন একটি জাতীয় দৈনিকে নিউজ হয়েছে, তখন এই মানসিক ভারসাম্যহীন উন্মাদের প্রতি জনগণের বিতৃষ্ণা প্রকাশ পেয়েছে। দৈনিক কালবেলা, দৈনিক আমার দেশ পজিটিভ টোনে নিউজ করেছিল। কিন্তু কমেন্ট সেকশনে সাধারণ মানুষ তো আন্টিকেই রীতিমতো ধবলধোলাই করেছে। মানুষ তাদের কাছ থেকে রেহাই চায়।

বি. দ্র. : এই পোস্ট শেয়ার করার পর জামায়াত শিবিরের টেলিগ্রাম গ্রুপ ও বট বাহিনী থেকে বিশেষ নির্দেশনা আসবে, কুইক পজিটিভ কমেন্টস করে ইমেজ পুনরুদ্ধারের।

আন্টির কাছে প্রশ্ন রইল, আম্মারের অশ্লীলতা কি পারিবারিক ঐতিহ্য? আম্মারের পিআর টিমের বিশাল খরচ কি পারিবারিকভাবে ব্যয় বহন করা হয়, নাকি জামায়াত শিবিরের ফান্ড থেকে?

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন