ঢাকা   রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন আগ্রাসন হলে পাল্টা হামলা হবে আরও ভয়াবহ, ইরানের চরম হুঁশিয়ারি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পিএম

নতুন আগ্রাসন হলে পাল্টা হামলা হবে আরও ভয়াবহ, ইরানের চরম হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা জানিয়েছে, শত্রুপক্ষ যদি কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ করে বা নতুন করে আগ্রাসন চালায়, তবে ইরানের পাল্টা জবাব হবে “প্রত্যাশার চেয়েও ভয়াবহ”।

আজ রোববার (২৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা বরাতে এ তথ্য জানানো হয়। আইআরজিসির দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান “নীরবতা”কে দুর্বলতা হিসেবে দেখা ভুল হবে। বরং এটি একটি কৌশলগত সংযম, যা যেকোনো মুহূর্তে শক্ত প্রতিক্রিয়ায় রূপ নিতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, যেসব শক্তি যুদ্ধ উসকে দিচ্ছে বা আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করছে, তাদের কোনো ভুল পদক্ষেপের জবাব অত্যন্ত কঠোরভাবে দেওয়া হবে। ইরান দাবি করেছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সব ধরনের প্রস্তুতিতে রয়েছে।

চলমান আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির মধ্যেই এই বার্তা দিলো তেহরান, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এমন কড়া ভাষার বক্তব্য পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তথ্যসূত্র : দ্য ডন

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!