ঢাকা   সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রায়হান।

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পিএম

এনসিপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রায়হান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির প্রথম কাউন্সিলে সুফিয়ান রায়হান কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এর মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হলেন।

এর আগে তিনি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। আহ্বায়ক কমিটির এক বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর আয়োজিত এই কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নতুন দায়িত্ব অনুযায়ী সুফিয়ান রায়হান কুমিল্লা বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। তার অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, মাঠপর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ত করা এবং দলের আদর্শকে বিস্তৃত করতে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি কুমিল্লা অঞ্চলের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং দলের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন