ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলায় অভিযুক্তদের তালিকা হস্তান্তর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলায় অভিযুক্তদের তালিকা হস্তান্তর

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ডাকসু।

সোমবার (২৭ এপ্রিল) ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এ তালিকা জমা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, কোষাধ্যক্ষ ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

ডাকসু নেতারা জানিয়েছেন, হামলায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয়, ছবি এবং অন্যান্য প্রমাণাদি তালিকার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

তারা জানান, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ বজায় রাখার লক্ষ্যেই তারা এ পদক্ষেপ নিয়েছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমা দেওয়া তালিকা ও প্রমাণাদি খতিয়ে দেখা হবে। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!