ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাতক্ষীরায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধ, নারীসহ ৫ জন রক্তাক্ত জখম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

সাতক্ষীরায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধ, নারীসহ ৫ জন রক্তাক্ত জখম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খাজাবাড়িয়া গ্রামে চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের কোপে একই পরিবারের নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহতরা হলেন খাজাবাড়িয়া গ্রামের জিয়াদ মোড়লের ছেলে মোকছেদ মোড়ল (যার মাথায় কোদালের কোপে গুরুতর জখম হয়েছে), মজনু মোড়লের ছেলে নাজমুল এবং মোকছেদ মোড়লের স্ত্রী আছিয়া খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাজাবাড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও কোদাল নিয়ে হামলা চালায়।

হামলাকারীরা ধারালো কোদাল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে মোকছেদ মোড়ল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে নাজমুল ও আছিয়া খাতুনকেও কুপিয়ে জখম করা হয়।

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, এই বর্বরোচিত হামলায় সরাসরি অংশ নেন আব্দুল জব্বারের তিন ছেলে আব্দুস ছালাম (৩৫), হারুন (২৮) ও আব্দুল্লাহ (৩২)। এছাড়াও হামলায় সহযোগিতা করেন মোরশেদের ছেলে সফিকুল (৩২), আব্দুল বারির ছেলে ইয়াছিন (৩২) এবং সাবিনার ছেলে স্বাধীন (২০)।

আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এই ঘটনার পর খাজাবাড়িয়া এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!