ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

ইরানের প্রতি সহানুভূতি দেখানো ও বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। সোমবার (২৭ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

বাহরাইন সরকারের দাবি, নাগরিকত্ব হারানো এই ব্যক্তিরা বাহরাইনি বংশোদ্ভূত নন। তাদের বিরুদ্ধে মূল অভিযোগগুলো হলো, ইরানের বৈরী কর্মকাণ্ডকে সমর্থন ও মহিমান্বিত করা।

বিদেশি শক্তির সাথে যোগাযোগ রক্ষা করে রাষ্ট্রের আনুগত্যের শর্ত ভঙ্গ করা এবং দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করা। রাজা হামাদ বিন ইসা আল খলিফার রাজকীয় নির্দেশে দেশটির জাতীয়তা আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, কারা বাহরাইনের নাগরিকত্বের যোগ্য তা নিয়ে আরো আলোচনা চলছে।

ব্রিটেন-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘বার্ড’ এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

তাদের মতে, এটি দমন-পীড়নের একটি বিপজ্জনক লক্ষণ। কোনো প্রকার আইনি সুরক্ষা বা আপিলের সুযোগ না দিয়েই এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে বাহরাইন প্রায় ৯৯০ জনের নাগরিকত্ব বাতিল করেছিল। ২০১৯ সালের পর এটিই প্রথম বড় কোনো নাগরিকত্ব বাতিলের ঘটনা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাহরাইনসহ যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, ইরান সেসব স্থানে পাল্টা হামলার লক্ষ্যবস্তু করায় আঞ্চলিক উত্তেজনা এখন চরমে। এই বিষয়ে বাহরাইনের ‘ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার’ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!