ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মনোনয়নপত্র বাতিল: সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ মিছিল

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ এএম

মনোনয়নপত্র বাতিল: সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ মিছিল

গণহারে মনোনয়নপত্র বাতিলের মাধ‍্যমে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজই প্রথম প্রকাশ্যে মিছিল সমাবেশ করলেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

মিছিল শেষে তারা এক সমাবেশে মিলিত হন। মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন— অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। শতাধিক আইনজীবী এই মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক , অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক।

জানা গেছে, আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বারের তলবি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!