বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এ আদেশ আজ ২৮ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে।






