ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গোল করে নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিলেন রোনালদো

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

গোল করে নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিলেন রোনালদো

গোল করে নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : আবারও নিজেদের শক্তির প্রমাণ দেখিয়ে দিল আল নাসর। নিজেদের দখলে নিল সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ এক জয়। নিজেদের মাঠ আল-আওয়াল পার্কে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলিকে ২-০ গোলে হারিয়ে শিরোপার দিকে আরো এগিয়ে যাচ্ছে দলটি। গোল দুটি করে রোনালদো ও কোমান। 

এই গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো।

ম্যাচের ৭৬তম মিনিটে দারুণ এক হেডে জাল খুঁজে পান তিনি। এই গোলটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৯৭০তম গোল। এই গোলটি তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বিরল এক মাইলফলক ১০০০ গোলের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন এই স্বপ্নপূরণ থেকে তিনি মাত্র ৩০ গোল দূরে।

 ৪১ বছর বয়সেও রোনালদোর ফিটনেস, পজিশনিং ও গোল করার ক্ষুধা প্রমাণ করে দিচ্ছে, তিনি এখনো বিশ্বের সেরাদের একজন। গুরুত্বপূর্ণ ম্যাচে তার গোলই দলকে এগিয়ে দেয় এবং শিরোপা দৌড়ে আল নাসরকে শক্ত অবস্থানে রাখে।

এই জয়ের ফলে আল-নাসর লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে, পিছনে ফেলেছে আল হিলালকে। যদিও শিরোপা দৌড় এখনও শেষ হয়নি, তবে রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্সই দলকে এগিয়ে রাখছে।

ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে এক ঐতিহাসিক মুহূর্তের দিকে, কখন রোনালদো ছুঁয়ে ফেলবেন সেই জাদুকরী ১০০০ গোলের মাইলফলক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন