ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গাজাগামী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে ১৭৫ জনকে আটক করল ইসরাইল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

গাজাগামী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে ১৭৫ জনকে আটক করল ইসরাইল

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অভিযান চালিয়ে ২০টি জাহাজ থেকে ১৭৫ জনকে আটক করেছে ইসরাইল। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘২০টির বেশি নৌযান থেকে প্রায় ১৭৫ জন কর্মীকে এখন শান্তিপূর্ণভাবে ইসরাইলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’

ইসরাইলি নৌবাহিনীর একটি জাহাজে থাকা কর্মীদের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

গাজা সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) জানিয়েছে, অন্তত ২২টি নৌযানে আন্তর্জাতিক আইন সম্পূর্ণ লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী অভিযান চালিয়েছে। একে জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে জিএসএফ।

গাজায় প্রবেশের সব পথই নিয়ন্ত্রণ করে ইসরাইল।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এ অঞ্চলে পণ্য প্রবাহে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছে জাতিসংঘ ও বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা।

সূত্র: মিডল ইস্ট আই

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!