ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৩২ পিএম

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাতে যুক্তরাষ্ট্রে নেভাডা অঙ্গরাজ্যে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র। দেশটির নেভাডা অঙ্গরাজ্যে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার (১ মার্চ) এই তথ্য জানায় ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার (৭ মাইল) গভীরে ও এটি সিলভার স্প্রিংস শহরের প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এলাকায় আঘাত হানে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১টা ১৭ মিনিটে অনুভূত হয়। এই ভূমিকম্পের কারণে হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন সৃষ্টি হয়ে থাকতে পারে।

তবে এই কম্পনে কোনো প্রাণহানি বা বড় ধরনের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সিলভার স্প্রিংস শহরের জনসংখ্যা প্রায় ৫ হাজার। সূত্র: এএফপি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!