ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খেটে খাওয়া মানুষ ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:১৯ পিএম

খেটে খাওয়া মানুষ ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

খেটে খাওয়া মানুষ ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খেটে খাওয়া মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। সরকার খেটে খাওয়া মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে।

শুক্রবার বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক কল-কারখানা বন্ধ হয়ে গেছে। আমরা সেগুলো আবার চালু করার উদ্যোগ নিয়েছি। আমরা শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছি।

তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে। 

তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!