ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:১৫ পিএম

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের হাতে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক।

সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি আজ শুক্রবার বলেছেন, পাকিস্তানের কাছে গতকাল প্রস্তাবটি পাঠানো হয়। ইরানের এ নতুন প্রস্তাবের জন্য অপেক্ষা করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে ইরান যে প্রস্তাবটি দিয়েছিল সেটি প্রত্যাখ্যান করেন তিনি।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের ওই প্রস্তাবে আগে যুদ্ধ বন্ধ ও পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু ট্রাম্প যুদ্ধাবস্থা চলার মধ্যেই পারমাণবিক চুক্তি করতে চান।

নতুন সংশোধিত প্রস্তাবে ইরান কি বলেছে সেটি এখনো জানা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। এতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ইরান প্রথমে দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন জ্বালানি অবকাঠামোতে হামলা শুরু করে তখন ইরান পাল্টা হামলা হিসেবে আরব দেশগুলোর অবকাঠামোতে হামলা করে।

এমন হামলা ও পাল্টা হামলার মধ্যে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। যা এখনো চলছে।

তবে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে যদি আলোচনা সফল না হয় তাহলে ইরানে নতুন করে হামলা চালানো হবে।

সূত্র: আলজাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!