ঢাকা   শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার শিগগিরই কিউবা দখল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

এবার শিগগিরই কিউবা দখল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ‘প্রায় শিগগিরই’ কিউবার নিয়ন্ত্রণ নেবে। শুক্রবার (১ মে) এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, দ্বীপরাষ্ট্রটিকে বশ্যতা স্বীকারে বাধ্য করতে উপকূলে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হতে পারে।

ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘কিউবা, যা আমরা প্রায় সঙ্গে সঙ্গেই দখল করে নেব।’

ট্রাম্প ইঙ্গিত দেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পরপরই এই পদক্ষেপ নেয়া হবে এবং বলেন, মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাবর্তনের সময় ওয়াশিংটন সেখানে নৌযান মোতায়েন করবে।

ট্রাম্প জানান, ‘ইরান থেকে ফেরার পথে, আমাদের বড় বিমানবাহী রণতরী, সম্ভবত বিশ্বের বৃহত্তম ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে, উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে নিয়ে এসে থামানো হবে।’

তিনি দাবি করেন, ‘শুধু আমাদের এই শক্তি প্রদর্শনই কিউবাকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে। তারা বলবে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আত্মসমর্পণ করছি।’

ট্রাম্প আরও বলেন, আমি যে কোনো কাজ শেষ করতে পছন্দ করি।

এদিকে, শুক্রবার ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রতি হুমকির উদ্বেগের কথা উল্লেখ করে কিউবার সাথে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

তিনি বারবার বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর কিউবাই হবে ‘পরবর্তী লক্ষ্য’ এবং এই ক্যারিবিয়ান দ্বীপটির শিগগিরই পতন হবে।

এর আগে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীটি মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

সূত্র: আনাদোলু

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!