ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ড. ইউনুস এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন: নুরুল হক নুর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৪৫ পিএম

ড. ইউনুস এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন: নুরুল হক নুর

ড. ইউনুস এনসিপির কতিপয় বালকের দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন এবং তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (২ মে) ঢাকা রিপোটার্স ইউনিটিতে সাগর-রুনি মিলনাতায়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুর বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপি সবসময় মিটিং করতো। এনসিপি একটা দল তখনও রেজিষ্ট্রেশন পায়নি, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মত অবস্থা তাদের। সেখানে এনসিপিকে জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন ড. ইউনুস। এনসিপি নীতিনির্ধারণ করতো এবং সরকারের পক্ষ থেকে ডিসি অফিসে, এসপি অফিসে নির্দেশনা দেওয়া হতো পৃষ্ঠপোষকতা করার জন্য।’

তিনি আরও বলেন, ‘শেখ মুজিবুর রহমান যেমন পাকিস্তান থেকে ফিরে জানার চেষ্টা করেননি মুক্তিযুদ্ধে কি হয়েছিল, ড. ইউনুসও তাই করেছে। তিনি বুঝতে চাননি এই সংগ্রামটা কিভাবে হয়েছে, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে।’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!