ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক কামরুজ্জামান ও সদস্য সচিব শাহ নেওয়াজ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:০৮ এএম

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আহ্বায়ক কামরুজ্জামান ও সদস্য সচিব শাহ নেওয়াজ

যশোর জেলা ছাত্রদলের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে বিগত কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পীকে আর সদস্য সচিব করা হয়েছে শাহ নেওয়াজ ইমরানকে।

শনিবার (২ মে) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামি ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইসতি।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের ১৪ জুলাই কেন্দ্রীয় সংসদের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান যশোর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। সেই কমিটিতে সভাপতি করা হয় রাজেদুর রহমান সাগর ও কামরুজ্জামান বাপ্পীকে। এর তিন বছর পর ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর সভাপতি সম্পাদক একই ব্যাক্তিদের রেখে ৩৯৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে শনিবার রাতে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!