ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যারা বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশ-পাকিস্তানের খেলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:৫৯ পিএম

যারা বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশ-পাকিস্তানের খেলা

যারা বিনামূল্যে দেখতে পারবেন বাংলাদেশ-পাকিস্তানের খেলা

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায়। দুই দিন ধরে অনুশীলনও করছেন বাবর-আফ্রিদি-রিজওয়ানরা।

৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ১৬ মে থেকে।

দুটি ম্যাচেই বিনামূল্যে মাঠে বসে দেখতে পারবে স্কুল শিক্ষার্থী ও বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নিজ নিজ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে এবং স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা ভেন্যুগুলোর নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে।

এই সুবিধা ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

মিরপুরে প্রথম টেস্টে ৫০ টাকায় ইস্টার্ন গ্যালারি, ২০০ টাকায় ক্লাব হাউস, ৩০০ টাকায় ইন্টারন্যাশনাল গ্যালারি ও ৫০০ টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটে খেলা দেখা যাবে। ম্যাচের টিকিট পাওয়া যাবে http://gobcbticket.com.bd/ ওয়েবসাইটে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!