ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রিকেটারের মৃত্যু, নেমে এসেছে শোকের ছায়া

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৫৩ এএম

ক্রিকেটারের মৃত্যু, নেমে এসেছে শোকের ছায়া

ক্রিকেটারের মৃত্যু, নেমে এসেছে শোকের ছায়া

স্পোর্টস ডেস্ক : ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও পাঞ্জাব ক্রিকেট টিমের মিডিয়াম পেসার আমানপ্রীত সিং গিল বুধবার (৬ মে) চণ্ডীগড়ে ৩৬ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তার মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

৩৬ বছর বয়সী আমানপ্রীত অনূর্ধ্ব-১৯ দলে বিরাট কোহলির সতীর্থ ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঞ্জাবের হয়ে ৬টি ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছিলেন এই মিডিয়াম পেসার।  এছাড়া তিনি আইপিএলের প্রথম মৌসুমে পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) স্কোয়াডেও ছিলেন। পরে তিনি পাঞ্জাবের সিনিয়র নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এক্সে শোকবার্তায় জানায়, ‘পাঞ্জাবের সাবেক ক্রিকেটার এবং সিনিয়র সিলেকশন কমিটির সদস্য আমানপ্রীত সিং গিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ওয়াহেগুরু যেন বিদেহী আত্মাকে চিরশান্তি দান করেন এবং এই কঠিন সময়ে পরিবারকে শক্তি দেন।’

দুইবারের বিশ্বকাপজয়ী ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও গিলের মৃত্যুতে শ্রদ্ধা জানান।

তিনি এক্সে লেখেন, ‘আমানপ্রীত সিং গিলের মৃত্যুর খবর শুনে গভীরভাবে মর্মাহত। ক্যারিয়ারের শুরুর দিকে আমি তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করেছি। তিনি ছিলেন শান্ত, পরিশ্রমী এবং ক্রিকেটপ্রেমী একজন ক্রিকেটার। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শান্তিতে বিশ্রাম নাও।’

 গিল ২০০৭ সালে ভারতের হয়ে পাঁচটি যুব ওয়ানডে ও একটি যুব টেস্ট ম্যাচ খেলেছিলেন। লম্বা সংস্করণের ক্রিকেটে তিনি সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার উইকেটও নিয়েছিলেন।

 তবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ২০০৮ সালের বিশ্বকাপজয়ী ভারত অনূর্ধ্ব-১৯ দলে তিনি জায়গা পাননি।

পাঞ্জাব কিংস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে জানায়, ‘আমানপ্রীত সিং শেরগিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি গর্বের সঙ্গে পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন এবং পাঞ্জাব কিংস পরিবারের অংশ ছিলেন। তার পরিবার, বন্ধু এবং পুরো ক্রিকেট অঙ্গনের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!