ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কোন তিন দল এবারের বিশ্বকাপে হট ফেবারিট, জানালেন মেসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:০৩ এএম

কোন তিন দল এবারের বিশ্বকাপে হট ফেবারিট, জানালেন মেসি

কোন তিন দল এবারের বিশ্বকাপে হট ফেবারিট, জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর নাম জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে অবাক করা বিষয় হলো, নিজের দল আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখছেন না তিনি।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বর্তমান ফর্ম বিবেচনায় কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে।’ তার মতে, ফ্রান্স, স্পেন ও ব্রাজিল এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে থাকবে।

বিশেষ করে ফ্রান্সকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন মেসি। তার ভাষায়, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দেখাচ্ছে।’ কাতার বিশ্বকাপের স্মরণীয় ফাইনালের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ ছাড়া স্পেনের নতুন প্রজন্মের দল নিয়েও মুগ্ধ আর্জেন্টাইন অধিনায়ক।

একই সঙ্গে ব্রাজিলকে কখনোই বিশ্বকাপের হিসাবের বাইরে রাখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

মেসির তালিকায় রয়েছে পর্তুগালও। তিনি মনে করেন, অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দলটি বড় কিছু করতে পারে। দলটির এবারও নেতৃত্ব দেবেন ক্রিস্তিয়ানো রোনালদো।

তবে নিজের দল আর্জেন্টিনাকেও একেবারে খাটো করে দেখেননি মেসি। তিনি বলেন, ‘এই দল একসঙ্গে থাকলে সবসময় লড়াই করতে জানে।’ পাশাপাশি সতর্ক করে দিয়েছেন, বিশ্বকাপে সব সময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে।

সব মিলিয়ে, ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার মিশনে নামলেও, মেসির চোখে তারা একমাত্র ফেবারিট নয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!