ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড় সুখবর ভূমি উন্নয়ন কর ইস্যুতে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৪:৩৬ পিএম

বড় সুখবর ভূমি উন্নয়ন কর ইস্যুতে

বড় সুখবর ভূমি উন্নয়ন কর ইস্যুতে

এমটিনিউজ২৪ ডেস্ক : ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার করতে ও সেবার গতি বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

নির্দেশনায় বলা হয়েছে, হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়া ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তি সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সব সহকারী কমিশনারকে (ভূমি) পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়— 

ক) ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে।

খ) অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে বাতিল করতে হবে, যা নাগরিকরা জানতে পারেন।

গ) সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সন, জমির ব্যবহারভিত্তিক শ্রেণি বিষয়ে আপত্তি দায়ের হলে এ বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন