ঢাকা   রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:৩২ পিএম

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এবার কুয়েতের আকাশে শত্রুপক্ষের বেশ কয়েকটি ড্রোন প্রবেশ করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে দেশের আকাশে শত্রুপক্ষের কয়েকটি ড্রোন শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে এসব ড্রোন মোকাবিলা করেছে।

তবে এসব ড্রোন কারা ছুড়েছে এবং ড্রোন হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে কুয়েতের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে আরব আমিরাত তাদের দেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে। ইরানের কর্মকর্তারা সম্প্রতি আরব আমিরাতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেন।

আরবের বেশিরভাগ মুসলিম দেশই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী চায়। দেশগুলো ইরানকে সামরিকভাবে একেবারে পঙ্গু করে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছে।

এদিকে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর কোনো জবাব দেয়নি। এ ছাড়া হরমুজ প্রণালিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে গত ৮ এপ্রিল থেকে চলা যুদ্ধবিরতি কার্যত ভঙ্গুর পরিস্থিতিতে পড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে হামলার ঘটনায় অঞ্চলটিতে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!