ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

বাংলাদেশের জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দনবার্তা দেন তিনি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় বাংলাদেশ। এই জয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক। কারণ, এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে। প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে এই নিয়ে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে পাকিস্তানের থামে ৩৮৬ রানে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রান করার পর ইনিংস ঘোষণা করে। তাতে ২৬৮ রানের লক্ষ্য পায় সফরকারীরা। তবে ১৬৩ রানের বেশি করতে পারেনি দলটি।

পাকিস্তানকে আজ ধসিয়ে দেন নাহিদ রানা। মাত্র ১১ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় দলটি, এর মধ্যে একাই ৪ উইকেট শিকার করেন নাহিদ। এর আগেও এক উইকেট পান তিনি। সবমিলিয়ে ৫ উইকেট নেন তিনি, ৪০ রানের বিনিময়ে। টেস্ট ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন