ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় ‘খন্দক যুদ্ধের’ মত খাল খনন করবো: পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৮:৩২ পিএম

আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় ‘খন্দক যুদ্ধের’ মত খাল খনন করবো: পাটওয়ারী

সীমান্তে হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে চুঁড়ি পরে বসে থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল এবং পররাষ্ট্রমন্ত্রীকে সবুজ চুড়ি পড়ানো দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজ ছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় অনেকে রোড বানায়, আমরা এখানে খাল খনন করবো। যাতে খন্দকের যুদ্ধের মত যাতে কেউ ওপাড় থেকে এপারে মাদক পাচার করতে না পারে। যাতে বাংলদেশের যুব সমাজ নষ্ট না হয়।

সীমান্তের দিকে লংমার্চ দেওয়ার হুশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এসময় অভিযোগ করে নাসীরুদ্দীন বলেন, ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের উপর পড়ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন