ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি জিনপিং

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৫৮ এএম

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে: ট্রাম্পকে সতর্ক করলেন শি জিনপিং

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সংঘাত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এটিকে ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ হিসেবে অভিহিত করেছেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকে বসেন শি জিনপিং। ওই সময় তিনি ট্রাম্পকে এমন সতর্কতা দেন।

চীনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে ট্রাম্পকে প্রেসিডেন্ট শি বলেছেন, “যদি তাইওয়ান ইস্যু ভালোভাবে সামলানো হয় তাহলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে। কিন্তু যদি এটি যথাযথভাবে সামলানো না হয় তাহলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব এমনকি সংঘাতও হতে পারে। এটি পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলতে পারে।”

এছাড়া তাইওয়ান যে স্বাধীন দেশ হতে চায় সেটি তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন শি। আর তাইওয়ান প্রণালির স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের জন্য সবচেয়ে বড় ক্ষেত্র বলে জানান চীনা প্রেসিডেন্ট।

তাইওয়ান চীনের পাশে অবস্থিত। তবে চীন দাবি করে এটি তাদের অংশ। তাইওয়ানকে এক সময় একীভূত করা হবে বলে দীর্ঘদিন ধরে বলে আসছে বেইজিং। এক্ষেত্রে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করা হবে।

যুক্তরাষ্ট্র তাইওয়ানকে চীনের অংশ হিসেবে কাগজে কলমে স্বীকৃতি দেয়। কিন্তু আধা স্বায়ত্ত্বশাসিত দেশটিকে আবার অস্ত্রও দেয় মার্কিনিরা। তাইওয়ান যেন কোনোভাবেই স্বাধীনতা ঘোষণা করতে না পারে সেজন্য দ্বীপ রাষ্ট্রটিকে বেশিরভাগ সময় ঘিরে রাখে চীন।

 

সূত্র: বিবিসি

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!