টাঙ্গাইলের মির্জাপুরে এক তরুণীর শারীরিক পরিবর্তনের মাধ্যমে তরুণে রূপান্তরিত হওয়ার খবর পাওয়া গেছে। এই বিরল ও ব্যতিক্রমী ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা দক্ষিণপাড়া গ্রামে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সে আগধল্যা গ্রামের সৌদি প্রবাসী বাদশা খলিফার বড় সন্তান নূরমী আক্তার (১৪)। তিন বোনের মধ্যে সে বড় ছিলেন। স্থানীয় গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে জেন্ডার পরিবর্তনের ফলে তার নাম রাখা হয়েছে নূরনবী।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই তরুণী বেশ কিছুদিন ধরেই তার শারীরিক ও মানসিক পরিবর্তনের বিষয়টি অনুভব করছিলেন। গত রমজান মাস থেকে তার কণ্ঠস্বর পরিবর্তন হওয়া এবং শারীরিক গঠনে পুরুষের বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠায় বিষয়টি সে তাঁর পরিবারকে জানায়। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে সেটি নজরে আসে।
চিকিৎসকদের মতে, এটি মূলত হরমোনজনিত পরিবর্তনের কারণে সৃষ্ট একটি চিকিৎসা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া।
এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়সহ বিভিন্ন এলাকার লোকজন ওই তরুণকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।
তরুণের পরিবার বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক পরিবর্তনের সাথে সাথে তার নামও পরিবর্তন করা হয়েছে এবং তারা তাকে নতুন পরিচয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে চান।
বার্তা বাজার/এমএমএইচ






