ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে ইসরায়েল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:২৬ পিএম

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সম্প্রতি পত্রিকাটি একটি মতামতধর্মী নিবন্ধ প্রকাশ করে, যেখানে অভিযোগ করা হয় যে ইসরায়েলি কারারক্ষী ও সেনাদের হাতে ফিলিস্তিনি বন্দিদের ওপর ব্যাপক যৌন সহিংসতা সংঘটিত হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে আধুনিক গণমাধ্যমে ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশিত সবচেয়ে বিকৃত ও জঘন্য মিথ্যাগুলোর একটি বলে উল্লেখ করেছে।

গত সোমবার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে অধিকৃত পশ্চিম তীরের ১৪ জন নারী-পুরুষের সাক্ষ্য তুলে ধরা হয়। তারা অভিযোগ করেন, ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের হাতে তারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

এর আগে ফিলিস্তিনি কয়েকজন সাবেক বন্দিও ইসরায়েলি হেফাজতে যৌন সহিংসতার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন। তাদের মধ্যে কেউ কেউ আল জাজিরাকেও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!