ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আসিফ মাহমুদের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

আসিফ মাহমুদের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মি. ভলকার তুর্কের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (১৫ মে) এই সাক্ষাতে উভয়েই একে অপরের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরাও উপস্থিত ছিলেন। দলের মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠান শেষে ভলকার তুর্ক এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে তাদের দফতর বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন বলেও জানান।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬ এশিয়া–প্যাসিফিক অঞ্চলের শহরগুলোর মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

এর আগে গত ১০ মে রাতে সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন