ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কে বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন, জানালেন লিটন দাস

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:০০ পিএম

কে বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন, জানালেন লিটন দাস

কে বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন, জানালেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক : এই মুহূর্তে তিন ফরম্যাটে তিন অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন লিটন দাস। অধিনায়ক হিসেবে নিজেকে সফল মনে করেন তিনি। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান, তামিম ইকবাল এমনকি মাশরাফির চেয়েও নিজেকে এগিয়ে রাখছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সম্প্রতি বিসিবির এক পডকাস্টে লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অলটাইম সেরা ক্যাপ্টেন বিবেচনা করে দুজন থেকে একজন বেছে নিলে, লিটন নাকি সাকিব কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নিব।’

পরের প্রশ্ন ছিল, ‘লিটন দাস নাকি তামিম ইকবাল?’ লিটন জবাব দেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’ ‘লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত?’ এই প্রশ্নের জবাবেও লিটন বলেন, ‘আবারও, রেকর্ডের দিক দিয়ে আমি।’

একপর্যায়ে হোস্ট বলেন এই কনফিডেন্সই দলের লাগবে! পরের প্রশ্ন ছিল, লিটন দাস নাকি মেহেদী হাসান মিরাজ? এবারও লিটনের জবাব- ‘আমি।’

বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক জানতে চাইলে অনেকেই নাম নেন মাশরাফি বিন মর্তুজার। তবে লিটন রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়ে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘ভাইয়ার (মাশরাফি) অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভালো। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!