নাশকতা ও সহিংসতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবুল শহরের মুন্সেফপাড়া এলাকার মৃত কাজী ফজলুল করিমের ছেলে। বাবুলের পরিবারের সদস্যরা জানান, তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। এ অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মুমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কাজী রেজাউল করিম বাবুলকে গ্রেফতার করেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বাবুলের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার দুটি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত আসামি। গ্রেফতারের পর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।






