ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের মতবিনিময়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

জামায়াতের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সফর করেছেন ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশনের হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমান। রোববার (১৭ মে) বিকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক সভায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরির বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট যোগাযোগ বিভাগের পরিচালক মি. জুকিফেরি বিন ইব্রাহিম।

মতবিনিময় সভায় বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে দুই পক্ষ কথা বলেন। পাশাপাশি মালয়েশিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও অধিকহারে শিক্ষাবৃত্তি (স্কলারশিপ) প্রদান এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতের ৭ সদস্যের এই প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুর রব এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন