ঢাকা   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ | Barta Bazar

Authorনিউজ রুম

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৮ পিএম

বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ | Barta Bazar

কাতার বিশ্বকাপের পর এবারের বিশ্বকাপেও ইরানের পতাকা এবং পতাকা সম্বলিত পোশাক বা সরঞ্জাম নিয়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।

স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক ও বৈষম্যমূলক আচরণ বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

ফিফার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, আসন্ন ২০২৬ বিশ্বকাপের ভেন্যুগুলোতে ভক্তদের এই পুরোনো পতাকা বা এর প্রতীক সম্বলিত পোশাক পরে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না। জবাবে ফিফা সরাসরি তাদের স্টেডিয়াম কোড অব কন্ডাক্ট বা আচরণবিধির কথা উল্লেখ করে। যেখানে স্পষ্ট বলা আছে- স্টেডিয়ামের অভ্যন্তরে যেকোনো ধরণের রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক বার্তা বহনকারী সামগ্রী প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও এই পতাকা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। সেবার গ্যালারিতে এই পতাকা বহনকারী কিংবা বর্তমান ইরান সরকার-বিরোধী স্লোগান সম্বলিত পোশাক পরা দর্শকদের অনেককেই স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা ভেতরে ঢুকতে বাধা দিয়েছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন