ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:৫২ এএম

৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এমটিনিউজ২৪জবস : বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগামী ২১ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ব্যাংক

পদের সংখ্যা : ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ জন

পদের নাম : সিনিয়র অফিসার (সাধারণ)

বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২,০০০—৫৩,০৬০ স্কেল এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।

গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ এবং জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০-এর কমকে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে। বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ-এর ক্ষেত্রে ৪.০০ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব এবং ৫.০০ স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ/শ্রেণি ধরা হবে।

এ ছাড়া ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত সমমান সনদ এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে দেশীয় বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সনদ, যেখানে ডিগ্রি ও ফলাফলের শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখ থাকবে, মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আবেদন পদ্ধতি : অনলাইনে

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

কর্মস্থল : যেকোনো স্থান

বয়স : ১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক এই https://erecruitment.bb.org.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি : মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন