ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদ্যুৎ বিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের জরুরি বার্তা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:৩৪ পিএম

বিদ্যুৎ বিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের জরুরি বার্তা

বিদ্যুৎ বিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের জরুরি বার্তা

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন ঈদুল আজহার ছুটির আগে শনিবার (২৩ মে) মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা জানায় পল্লী বিদ্যুৎ অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই গ্রাহকেরা অফিস বা ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৩ মে এর মধ্যে বিল পরিশোধ করলে কোনো জরিমানা ছাড়াই বিল পরিশোধ করা যাবে। তবে সময়মতো বিল না দিলে পরবর্তী বিলের সঙ্গে এলপিসি (লেট পেমেন্ট চার্জ) যোগ হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!