ঢাকা   রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

থানছিতে ৫ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর আটক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:১৮ পিএম

থানছিতে ৫ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষনের অভিযোগে কিশোর আটক

বান্দরবানের থানচিতে ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ধর্ষণের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জনতা থানচি থানার সামনে হট্টগোল শুরু করলে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বিজয় বড়ুয়া (১৬) থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা। পেশায় সবজি বিক্রেতা।

থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, শনিবার (২৩ মে) দুপুরে থানচি উপজেলার সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া পাশ্ববর্তী ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের শিশু কন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটির বিশেষ অঙ্গে ব্যাথা শুরু হয়। পরে বিষয়টি মায়ের কাছে খুলে বলে। এরপর শিশুটির পরিবার বিষয়টি বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে সে অস্বীকার করে।

এদিকে, ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে স্থানীয়রা আটক করে থানায় সোর্পদ করে। বিচারের দাবীতে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে থানার সামনে হট্টগোল শুরু করে। পরে বিজিবি, পুলিশ ও প্রশাসনের আশ্বাসে তারা ঘটনাস্থল থেকে সরে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়াকে আটক করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে একটি ধর্ষন মামলাও হয়েছে। দুপুর পর্যন্ত স্থানীয় জনতা উত্তেজিত ছিলো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!