ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে যাকে করা হলো বাংলাদেশের অধিনায়ক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৪৯ পিএম

অবশেষে যাকে করা হলো বাংলাদেশের অধিনায়ক

অবশেষে যাকে করা হলো বাংলাদেশের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরেই বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন আফঈদা খন্দকার। কিন্তু ভারতের সাফ চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎ নেতৃত্বে বদল এনেছেন কোচ পিটার বাটলার। 

আজ রোববার গোয়াতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিডফিল্ডার মারিয়া মান্দা। তাকেই অধিনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অধিনায়ক বদল প্রসঙ্গে বলেছেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফঈদা খন্দকার অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহ অনুীশলন ও পারফরম্যান্সের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে ঠিক করেছেন। কোচের সিদ্ধান্তেই এটা হয়েছে।’

আগামীকাল সোমবার ভুটান-নেপাল ও ভারত-মালদ্বীপ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ৩১ মে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।

রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক ও কোচের দুজনই হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন