জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে তার পরিবার। এছাড়া পাঠ্যপুস্তকে তার কবিতা ও গান বাত্যতামূলক করাও দাবি জানানো হয়। সোমবার (২৫ মে) গণমাধ্যমকে এসব কথা জানান কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী।
এ সময় কাজী নজরুল ইসলামের রচনাবলী ইংরেজিতে অনুবাদ করে তার কর্মকে ছড়িয়ে দেয়ার আহ্বানও জানান তিনি।
১২৭তম জন্মজয়ন্তীতে ফুল, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে। সকালে শ্রদ্ধা জানান, কবির পরিবার, ভক্ত-অনুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।
কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তার অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বলছেন, সাম্যের সমাজ গড়ে তুলতে হলে নজরুল চর্চা আরও বাড়াতে হবে।
সরকারি উদ্যোগে আজ থেকে পালন করা হবে বছরব্যাপী নজরুল বর্ষ। গত শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বার্তা বাজার/এস এইচ






