ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:২১ এএম

ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

এমটিনিউজ২৪জবস : নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির সেলস (পিসিবি ও পিসিবিএ) বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: এক্সিকিউটিভ, ৫টি।

 আবেদনের যোগ্যতা: প্রার্থীর ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল চট্টগ্রাম ও ঢাকায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, বিমা, ইনসেনটিভ, মোবাইল বিল ও দুপুরে খাবারের সুবিধা রয়েছে।

 

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে

 

আবেদনের সময়সীমা: আগামী ১৮ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!