ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আনিসুল হক ও মোশাররফ হোসেনের রিমান্ড আবার বৃদ্ধি!

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৮ জুন ২০২৫, ০৫:২১ পিএম

আনিসুল হক ও মোশাররফ হোসেনের রিমান্ড আবার বৃদ্ধি!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্কিত পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিন এবং সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান বুধবার (১৮ জুন) পৃথক দুই মামলার শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন।

সকালেই তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পল্টন থানার বদরুল ইসলাম সায়মন হত্যাচেষ্টা মামলায় মোশাররফ হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিমান তরফদার। অন্যদিকে, শাহবাগ থানার মনির হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত মোশাররফ হোসেনের তিন দিন ও আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত বছরের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর সময় গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়াও, গত ২৭ অক্টোবর রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তারা বিভিন্ন মামলায় রিমান্ড শেষে কারাগারে বন্দি রয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন