ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বন্ধ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:০৬ এএম

বন্ধ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস

বন্ধ ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের অফিস

এমটিনিউজ২৪ ডেস্ক : মতিঝিলের অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মঙ্গলবার এ ঘোষণা দেন পাটওয়ারী।

তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে।’

সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।’

পোস্টের শেষে এক সতর্কবার্তায় তিনি লিখেছেন, ‘কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!