ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেতন-ভাতা না থাকায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা”

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:২৩ পিএম

বেতন-ভাতা না থাকায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা”

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হাজারো শিক্ষক বছরের পর বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন| সামান্য অনুদানে পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের| ঈদকে ঘিরে যখন চারদিকে আনন্দের আমেজ, তখন বেতন-ভাতা না থাকায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন এসব শিক্ষক|

দেশজুড়ে রয়েছে শত শত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা| এসব প্রতিষ্ঠানে শিক্ষকরা বছরের পর বছর পাঠদান করলেও পাচ্ছেন না নিয়মিত বেতন কিংবা পর্যাপ্ত সরকারি সুযোগ-সুবিধা| বর্তমানে প্রধান শিক্ষকরা মাসে মাত্র সাড়ে তিন হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা প্রায় তিন হাজার তিনশ টাকা অনুদান পান| যা দিয়ে সংসার চালানো তো দূরের কথা, ঈদের বাজার করাও অসম্ভব হয়ে পড়েছে|

আব্দুল হাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক সোলাইমান হোসেন বলেন, আমরা এবং প্রাথমিকের একই কারিকুলামে বছরের পর বছর ছাত্র পড়াই| কিন্তু ঈদের সময় সন্তানদের জন্য নতুন কাপড় কিনতে পারি না| সরকার আসে সরকার যায় শুধু আশ্বাস দিয়ে রাখে আমাদের| বর্তমানে আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি”

কুলিয়া এলাহী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবি জানালেও কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না| অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ঈদ বোনাস ও উৎসব ভাতার ব্যবস্থা থাকলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অধিকাংশ শিক্ষক সেই সুবিধার বাইরে রয়ে গেছেন| সারদেশে শিক্ষকরা মাস শেষে তাদের সম্মানি পেয়ে সংসার পরিচালনা করে| কিন্তু আমাদের বেতন-ভাতা না থাকায় আমাদের ঈদ আমাদের জন্য আনন্দ নয়, বরং দুশ্চিন্তার সময়|

এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলায় ৫৭টি অনুদানভূক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে যার মধ্যে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান মাসিক সম্মানী পায়| আমরা সরকারের কাছে মানবিক দৃষ্টিতে দেখার আহ্বান জানাই| দ্রুত বেতন কাঠামো ও পূর্ণ এমপিওভুক্তি বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজ আরও সংকটে পড়বে|”

শিক্ষকদের দাবি, দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা এখনও অবহেলিত| আসন্ন ঈদে পরিবার-পরিজনের মুখে হাসি ফোটাতে সরকারের জরুরি হস্তক্ষেপ চান তারা|

এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ইবাদাৎ হোসেন মুঠোফোনে জানান, অন্তবর্তী সরকারের সময় ১ হাজার ৯০টি প্রতিষ্ঠান এমপিও দেওয়ার প্লান ছিল| পরে প্রধান উপদেষ্ঠার দপ্তর থেকে ২৫০টি মাদ্রাসার তালিকা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়| বর্তমানে এমপিও এবং জাতীয়করণের কার্যক্রম স্থগিত আছে বলে জানান তিনি|

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘদিনের এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার|

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!