ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তান সীমান্তে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:১১ পিএম

পাকিস্তান সীমান্তে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের

ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ‘অবৈধ’ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার (২৭ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, পাকিস্তান সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে থাকা অনুমোদনহীন সব ভবন গুঁড়িয়ে দেওয়া হবে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তঘেঁষা এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি নয়াদিল্লির।

রাজস্থান সফরকালে অমিত শাহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমান্ত অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে অনুপ্রবেশ, দখলদারি ও আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় অভিযান জোরদারের কথা বলা হয়েছে।

তবে ভারতের এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছর কাশ্মীরে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দিনের সংঘাতে আকাশ হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটে। এতে ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

প্রায় ৩ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে দুই দেশই একে অপরের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে। যদিও উভয় পক্ষই এসব অভিযোগ অস্বীকার করে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন