ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘প্রধানমন্ত্রী শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল’: সমাজকল্যাণমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:৫৫ পিএম

‘প্রধানমন্ত্রী শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল’: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল।

তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের মানুষের দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের খোঁজখবর নেন, তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান ঠিক রাখতে নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ঈদের দিনে উন্নতমানের খাবার রান্না এবং পরিবেশন করছে কিনা, সেটি ঘুরে ঘুরে দেখেন।

মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন