ঢাকা   শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:০৫ পিএম

জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় তারা শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, মঞ্জুর রিয়াদসহ ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এসময় নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

পরে ছাত্রদলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!